
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের ইপিজেড ও সীতাকুণ্ডের সৈয়দপুরে পৃথক ঘটনায় এক অজ্ঞাত পথচারী ও এক জেলের মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোমিনুল ইসলাম মামুন ভুঁইয়া জানান, রোববার ভোরে সৈয়দপুরের বগাচতর সৈকতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে নূর মোহাম্মদ (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সৈকতের কাছেই এই ঘটনা ঘটেছে।

এদিকে নগরীর ইপিজেড এলাকায় ঝিনুক প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। শনিবার দিনগত রাতে ট্রাকের ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner