
এলনিউজ২৪ডটকম : মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সওদাগরের সহধর্মীনি মোস্তফা বেগমের নামাজে জানাজা আগামীকাল ২ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। মরহুমার নামে প্রতিষ্ঠিত মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। একইদিন সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফলাহ মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আজ ১ জুলাই সোমবার বেলা সাড়ে ১২টায় মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সওদাগরের সহধর্মীনি মোস্তফা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Lohagaranews24 Your Trusted News Partner