
নিউজ ডেক্স : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিছু বিষয়ের পরীক্ষা করা জরুরি বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড একটি সুপারিশ করে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।

Lohagaranews24 Your Trusted News Partner