
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কান্তি পাল। প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগাড়া সিটি হাসপাতালের ডাইরেক্টর ইব্রাহিম চৌধুরী বাবু।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিক দিদার ও মোঃ ইলিয়াছ। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন।
Lohagaranews24 Your Trusted News Partner