
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরীকে আজ ১২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মোঃ হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগাাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিলসহ সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বলেন, গত ফেব্রুয়ারি মাসের ভাংচুর ও নাশকতা মামলায় (মামলা নং- ৩/২/১৮ ইং) কাজী নুরুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কাজী নুরুল আলম চৌধুরী লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে জানান ওসি।
উল্লেখ্য, কারগার থেকে নির্বাচিত হয়ে প্রায় আড়াই বছর পর গত ১৩ মার্চ আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেছিলেন কাজী নুরুল আলম চৌধুরী।
Lohagaranews24 Your Trusted News Partner