
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হোছাইন মুহাম্মদ শারফু সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তিনি বলেন, পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।

তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।
Lohagaranews24 Your Trusted News Partner