
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আগামীকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতি- ১ লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৩ হাজার কেভি বিদ্যুতের সঞ্চালন লাইন জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Lohagaranews24 Your Trusted News Partner